Logo

বিদায়ের মুখে নেতানিয়াহু, ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী বাছাই প্রক্রিয়া শুরু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ নভেম্বর, ২০২৬, ১৫:২৩
বিদায়ের মুখে নেতানিয়াহু, ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী বাছাই প্রক্রিয়া শুরু
ছবি: এআই

ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব কাকে দেওয়া হবে, তা নির্ধারণে পার্লামেন্টের নবনির্বাচিত দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের মতো আলোচনা শুরু করেছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। দলগুলোর সুপারিশ পর্যালোচনা করে সরকার গঠনের জন্য প্রথম সুযোগ কাকে দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে ইউনাইটেড তোরাহ জুদাইজমের (ইউটিজে) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের পরামর্শ শুরু হয়। এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে ওতজমা ইয়েহুদিতের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

দিনের সূচি অনুযায়ী, সকাল ১১টায় ডেমোক্র্যাটস, দুপুর ১২টায় রা’আম, বিকেল ৪টা ৪৫ মিনিটে জয়েন্ট লিস্ট এবং সন্ধ্যা ৬টায় বি’ইয়াচাদের সঙ্গে আলোচনা করবেন প্রেসিডেন্ট।

এ ছাড়া সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার এবং রাত ৮টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে বুধবার সন্ধ্যায় ছোট রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে এই প্রক্রিয়া শুরু করেন হারজোগ। প্রথম দিনে রিলিজিয়াস জায়োনিজম, শাস, ইসরায়েল বেইতেনু ও জেহুত দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন তিনি। জেরুজালেমে প্রেসিডেন্টের বাসভবন থেকে বৈঠকগুলো সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরামর্শের অংশ হিসেবে প্রতিটি দলকে তাদের পছন্দের প্রধানমন্ত্রী প্রার্থীর নাম সুপারিশ করতে বলা হয়েছে। এসব সুপারিশ বিবেচনা করে হারজোগ ঠিক করবেন, কাকে প্রথমে সরকার গঠনের জন্য জোট তৈরির দায়িত্ব দেওয়া হবে।

ইসরায়েলের আইন অনুযায়ী, প্রেসিডেন্ট এমন একজন আইনপ্রণেতাকে সরকার গঠনের দায়িত্ব দেন, যিনি সংসদে প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে সবচেয়ে বেশি সক্ষম বলে তার কাছে মনে হয়। এ ক্ষেত্রে পার্লামেন্টে সর্বোচ্চ আসন পাওয়া দলটির নেতাকেই যে দায়িত্ব দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।

বিজ্ঞাপন

ইতোমধ্যে ওতজমা ইয়েহুদিত ও লিকুদ জানিয়েছে, তারা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নাম প্রস্তাব করবে। অন্যদিকে ইয়াশার, ডেমোক্র্যাটস, বি’ইয়াচাদ ও রা’আম সমর্থন জানিয়েছে গাদি আইজেনকোটকে।

তবে ইউনাইটেড তোরাহ জুদাইজমের দেগেল হা তোরাহ উপদলের চার আইনপ্রণেতা জানিয়েছেন, তারা নেতানিয়াহু কিংবা আইজেনকোট—কাউকেই সমর্থন করবেন না। দলটির আগুদাত ইসরায়েল উপদলের তিন সদস্য এখনো তাদের অবস্থান স্পষ্ট করেননি।

এদিকে আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্টও এখন পর্যন্ত কোনো প্রার্থীর প্রতি সমর্থন ঘোষণা করেনি। দলটি শেষ পর্যন্ত আইজেনকোটের নাম সুপারিশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সূত্র: টাইমস অব ইসরায়েল

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD