Logo

‘নেতানিয়াহুর নেতৃত্বে সরকার গঠনের সম্ভাবনা শেষ’

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ নভেম্বর, ২০২৬, ১৮:৩২
‘নেতানিয়াহুর নেতৃত্বে সরকার গঠনের সম্ভাবনা শেষ’
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে জাতীয় ঐক্য সরকার গঠনের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ।

বিজ্ঞাপন

বিরোধী দল ইয়েশ আতিদ পার্টির এই নেতা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, নেতানিয়াহুর নেতৃত্বে জাতীয় ঐক্য সরকার গঠনের কোনো সম্ভাবনা আর নেই।

আরও পড়ুন

বিজ্ঞাপন

লাপিদ আরও বলেন, নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদে বহাল রাখার সক্ষমতা ইসরায়েলের নেই। তিনি ক্ষমতায় থাকলে দেশটির নিরাপত্তা হুমকির মুখে পড়বে, গণতন্ত্র বিপন্ন হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থান ধ্বংস হবে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির জয় এবং ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে লাপিদ এ মন্তব্য করেন। তাঁর বক্তব্যে নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে ইসরায়েলের বিরোধী শিবিরের অনড় অবস্থান আরও স্পষ্ট হয়েছে। সূত্র: আল-জাজিরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD