ইসরায়েলের প্রতি ‘অন্ধ আনুগত্যের কারণেই’ নির্বাচনে হারল ট্রাম্প: ইরান

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পেছনে ইসরায়েলের প্রতি ‘অন্ধ আনুগত্য’ ও ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্টের দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
বিজ্ঞাপন
ইরানের প্রেসিডেন্টের দপ্তরের যোগাযোগ ও তথ্যবিষয়ক উপপ্রধান মেহদি তাবাতাবায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পোস্টে তিনি লেখেন, সিনেট ও কংগ্রেস নির্বাচনে মার্কিন জনগণ যে জোরালো বার্তা দিয়েছেন, তা বিশ্ব শুনেছে। গাজায় মানবতাবিরোধী অপরাধ, ‘অবৈধ’ ইসরায়েলি শাসনব্যবস্থার স্বার্থের প্রতি অন্ধ আনুগত্য এবং ইরানের সঙ্গে অন্তহীন যুদ্ধ—এসব কারণেই মার্কিন নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়ের মুখে পড়েছে ট্রাম্পের দল।
তিনি আরও লেখেন, যুক্তরাষ্ট্রের জনগণের মর্যাদা পুনরুদ্ধারের বিষয়টি প্রশংসনীয়।
বিজ্ঞাপন
এদিকে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপর্যয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব থাকার কথা আগেই স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় সাফল্যের পর ট্রাম্পও যুদ্ধের বিষয়টিকে পরাজয়ের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।
সূত্র: আল-জাজিরা








