‘ডোনাল্ড ট্রাম্পকে বিপজ্জনক বর্জ্যের’ পাত্রে ফেলার ভিডিও ভাইরাল

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের বিপর্যয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে একটি ভিডিও প্রকাশ করেছে ভারতে অবস্থিত ইরানের দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, চারজন মিলে ট্রাম্পকে তুলে ‘বিপজ্জনক বর্জ্য’ লেখা একটি পাত্রে ফেলছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন’। প্রকাশের পর এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলের পরপরই ভিডিওটি প্রকাশ করা হয়। ট্রাম্পকে লক্ষ্য করে ইরানের পক্ষ থেকে এটি নতুন ব্যঙ্গাত্মক প্রচার হিসেবে দেখা হচ্ছে।
ব্যঙ্গচিত্র প্রকাশে ইরানি দূতাবাসগুলোর সক্রিয়তা
ট্রাম্পকে ব্যঙ্গ করে ছবি বা ভিডিও প্রকাশের ঘটনা এবারই প্রথম নয়। চলতি বছর এক্সে বিভিন্ন দেশের ইরানি দূতাবাসের অ্যাকাউন্ট থেকে এ ধরনের প্রচার চালাতে দেখা গেছে।
বিজ্ঞাপন
ভারতে অবস্থিত ইরানের দূতাবাসও এর আগে একাধিকবার ব্যঙ্গাত্মক ছবি ও ভিডিও প্রকাশ করেছে। যুদ্ধবিরতি ঘোষণার পর দূতাবাসটির প্রকাশিত কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ছবিতে দেখা যায়, ইরানের পতাকা হাতে এক অশ্বারোহীর মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে আছেন ট্রাম্প।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া গত সেপ্টেম্বরে তিউনিসিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস বলিউড অভিনেতা অক্ষয় কুমারের একটি ব্যঙ্গাত্মক দৃশ্য ব্যবহার করে পোস্ট প্রকাশ করে। সেখানে আসন্ন নির্বাচনকে সামনে রেখে ট্রাম্পের রাজনৈতিক পরিস্থিতি কেমন যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়।
ব্যঙ্গের পেছনে যুদ্ধ ও অর্থনৈতিক চাপ
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতও এসব ব্যঙ্গাত্মক প্রচারের অন্যতম প্রেক্ষাপট। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে। অন্যদিকে অবরোধের কারণে দেশটির তেল রপ্তানিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। জ্বালানির এই বাড়তি দাম মার্কিন ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠে। কারণ, তেলের দাম বাড়লে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও বেড়ে যায়। পাশাপাশি বিদেশি সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া নিয়েও ভোটারদের একাংশের মধ্যে উদ্বেগ রয়েছে।
সূত্র: দ্য স্টেটসম্যান








