Logo

সিনেটের পর প্রতিনিধি পরিষদেও নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের দল রিপাবলিকান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ নভেম্বর, ২০২৬, ১৫:৩১
সিনেটের পর প্রতিনিধি পরিষদেও নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের দল রিপাবলিকান
ছবি : জনবাণী গ্রাফিক্স

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক ধাক্কা খেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টি। সিনেটের পর এবার প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। এর ফলে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে ট্রাম্পের দল। নতুন এই রাজনৈতিক সমীকরণে প্রশাসনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন কঠিন হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

গত মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতে এবং সিনেটের মোট ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচনেও ভোট দেন নাগরিকরা।

আল জাজিরার প্রকাশিত সর্বশেষ নির্বাচনি ফলাফল অনুযায়ী, প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ২১৮টি আসন পেয়েছে ডেমোক্র্যাটরা। অন্যদিকে রিপাবলিকান পার্টি পেয়েছে ১৩৪টি আসন। তবে তখনো কয়েকটি আসনের ফলাফল প্রকাশের অপেক্ষায় ছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সিনেটেও এগিয়ে থেকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্রেটিক পার্টি। দলটির দখলে এসেছে ৫৪টি আসন। বিপরীতে রিপাবলিকানদের আসনসংখ্যা দাঁড়িয়েছে ৪২টিতে।

বিজ্ঞাপন

সিনেটের মোট ১০০টি আসনের মধ্যে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ৩৫টিতে। বাকি আসনগুলোর মধ্যে ৩৪টি ডেমোক্র্যাটপন্থি এবং ৩১টি রিপাবলিকানপন্থি সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে।

গভর্নর নির্বাচনেও ভালো অবস্থানে রয়েছে ডেমোক্র্যাটরা। এখন পর্যন্ত দলটির প্রার্থীরা ২৫টি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন। অন্যদিকে রিপাবলিকান প্রার্থীরা জয়ী হয়েছেন ১৯টি অঙ্গরাজ্যে। আরও ছয়টি অঙ্গরাজ্যের ফলাফল তখনো ঘোষণা করা হয়নি।

কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইন প্রণয়ন, বাজেট অনুমোদন এবং রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে বিরোধী দলের বাধার মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে ক্ষমতার ভারসাম্য পরিবর্তিত হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

তথ্য সূত্র : আল-জাজিরা

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD