Logo

নির্বাচনে হারের জন্য এবার ইরান যুদ্ধকে দুষলেন ডোনাল্ড ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ নভেম্বর, ২০২৬, ১৫:০৬
নির্বাচনে হারের জন্য এবার ইরান যুদ্ধকে দুষলেন ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব ছিল বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান ইস্যুতে তার নেওয়া পদক্ষেপের গুরুত্ব ভোটাররা বুঝতে পেরেছেন বলেও দাবি করেছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচনের ফলাফল ও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেন ট্রাম্প।

নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট—কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। ফলে ট্রাম্প প্রশাসনের আইন প্রণয়নের পরিকল্পনা বাস্তবায়নে নতুন বাধা তৈরি হতে পারে।

রিপাবলিকানদের পরাজয়ের কারণ সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধ নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছে বলে তার ধারণা। তবে একই সঙ্গে ভোটাররা ইরান নিয়ে তার নেওয়া পদক্ষেপের তাৎপর্য উপলব্ধি করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

ট্রাম্পের ভাষায়, ‘আমার মনে হয়, এর একটি অংশ ছিল ইরান। তবে একই সময়ে মানুষ ইরান নিয়ে আমি যা করেছি, তার গুরুত্ব বুঝতে পেরেছে।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর কংগ্রেসের সঙ্গে সম্ভাব্য সম্পর্ক নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তার আশঙ্কা, ডেমোক্র্যাটরা এমন কিছু বিল তার কাছে পাঠাবে, যেগুলোকে তিনি ‘উন্মাদনাপূর্ণ’ বলে মনে করেন। সেসব প্রস্তাবে তিনি ভেটো দেবেন বলে জানিয়েছেন।

ট্রাম্প বলেন, কয়েক মাস ধরে এভাবে ভেটো দেওয়ার পর ডেমোক্র্যাটরাই তার সঙ্গে যোগাযোগ করবে। তখন দুই পক্ষের আলোচনার মাধ্যমে কীভাবে কাজ এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে সমঝোতার চেষ্টা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তারা এমন সব বিষয় পাঠাবে, যা উন্মাদনাপূর্ণ। আর আমি সেগুলোতে ভেটো দেব। কয়েক মাস ভেটো দেওয়ার পর তারা ফোন করে বলবে, কীভাবে এসব কাজ এগিয়ে নেওয়া যায়। তখন আমরা একসঙ্গে কাজ করব।’

সূত্র: রয়টার্স।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD