‘আমরা ট্রাম্পকে হ'ত্যা করব’

ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে বিশাল আকারের বিলবোর্ড ও ব্যানার প্রদর্শন করা হয়েছে। শহরের ব্যস্ততম এনগেলাব স্কয়ারে স্থাপন করা এসব প্রচারণামূলক চিত্র ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তেহরানের জনবহুল এনগেলাব স্কোয়ারে স্থাপিত বিলবোর্ডটিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে গরাদের পেছনে মাথা নিচু করে রাখা অবস্থায় দেখানো হয়েছে, যার ওপরে লেখা রয়েছে ‘আমরা ট্রাম্পকে হত্যা করব’।
কাছাকাছি থাকা আরও একটি বিলবোর্ডে মার্কিন জীর্ণ ও জরাজীর্ণ পতাকার পটভূমিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রক্তমাখা মুখ ও ছেঁড়া পোশাক পরা ছবি প্রদর্শন করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে ওই চত্বরে জড়ো হওয়া বহু মানুষ লাল পতাকা হাতে বিক্ষোভ করেন। তাঁদের কারও কারও হাতে ছিল ‘রক্তপাত হবে’ লেখা ব্যানার। বিক্ষোভকারীরা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার দাবিও জানান।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ওই ঘটনার প্রতিশোধের দাবিকে কেন্দ্র করেই তেহরানে এসব বিক্ষোভ ও প্রচারণার আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
ট্রাম্পকে লক্ষ্য করে হত্যার হুমকিসংবলিত বিলবোর্ড প্রদর্শনের ঘটনাটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনাপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: টাইম্স অব ইসরায়েল








