Logo

নির্বাচনে হারলে ‘মিস্টার ভেটো’ হয়ে যাব, সবকিছুতে ভেটো দেবো

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ নভেম্বর, ২০২৬, ১৭:৪৭
নির্বাচনে হারলে ‘মিস্টার ভেটো’ হয়ে যাব, সবকিছুতে ভেটো দেবো
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা পরাজিত হলে কংগ্রেসে ডেমোক্র্যাটদের আনা সব বিলে ভেটো দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে তিনি ‘মিস্টার ভেটো’ হয়ে যাবেন।

বিজ্ঞাপন

সোমবার (২ নভেম্বর) নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, আমরা ভালো করব। কিন্তু যদি জিততে না পারি, তাহলে সবকিছুতেই ভেটো দেব। একের পর এক ভেটো দিতে থাকব।’

তবে পরে তিনি জানান, একটা পর্যায়ে গিয়ে হয়তো সমঝোতায় পৌঁছাবেন।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয় নিয়ে আত্মবিশ্বাসী ট্রাম্প। যদিও বিভিন্ন জনমত জরিপে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এসব জরিপকে ‘কারসাজিপূর্ণ’ বলে দাবি করেছেন তিনি। ট্রাম্পের অভিযোগ, জরিপ পরিচালনাকারীরা প্রকৃত ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন না।

বিজ্ঞাপন

নিজের নির্বাচনি সমাবেশে মানুষের উপস্থিতিকে জনসমর্থনের প্রমাণ হিসেবেও তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ট্রাম্পের আশঙ্কা, ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পর ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও জয়ী হলে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। তাঁর ভাষায়, দেশ তখন ‘শেষ হয়ে যাবে’।

সাক্ষাৎকারে ডেমোক্র্যাটদের সম্ভাব্য কয়েকটি পরিকল্পনা নিয়েও অভিযোগ করেন ট্রাম্প। তাঁর দাবি, দলটি সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বাড়িয়ে ২৩ করতে চায়। এ ছাড়া সিনেটে বিল পাসের ক্ষেত্রে ফিলিবাস্টার প্রথা বাতিল এবং যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে সুরক্ষিত অধিকার সীমিত করার পরিকল্পনাও রয়েছে ডেমোক্র্যাটদের।

বিজ্ঞাপন

তবে এসব অভিযোগের বিষয়ে ডেমোক্র্যাটদের কোনো বক্তব্য ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সাক্ষাৎকারে ট্রাম্পকে আরও প্রশ্ন করা হয়, তাঁর পরিবারের সদস্য, হোয়াইট হাউসের কর্মকর্তা কিংবা ধনকুবের ইলন মাস্ক কংগ্রেসের তদন্ত বা সমনের মুখে পড়লে তিনি তাঁদের সুরক্ষা দেবেন কি না।

জবাবে ট্রাম্প বলেন, প্রয়োজনে তাঁদের ক্ষমা করতেও দ্বিধা করবেন না। এ প্রসঙ্গে ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে দাঙ্গার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের ক্ষমা করার সিদ্ধান্তের কথা উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

২০২৫ সালে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ওই ঘটনায় জড়িত প্রায় ১ হাজার ৫০০ জনকে ক্ষমা করেন ট্রাম্প।

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD