যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শুরু

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের মধ্যবর্তী নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর ৫টায় দেশটির পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভার্মন্টে প্রথম ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভার্মন্টে স্থানীয় সময় ভোর ৫টায় (বাংলাদেশ সময় বিকেল ৪টা) ভোটগ্রহণ শুরু হয়। এরপর নিউইয়র্ক, নিউ জার্সি, ভার্জিনিয়া, কানেকটিকাট, কেনটাকি ও মেইনসহ পূর্ব উপকূলের বিভিন্ন অঙ্গরাজ্যে স্থানীয় সময় সকাল ৬টা থেকে ভোটকেন্দ্র খোলার কথা রয়েছে। অন্যান্য অঙ্গরাজ্যেও নিজস্ব সময়সূচি অনুযায়ী ধাপে ধাপে ভোটগ্রহণ শুরু হবে।
ডাকযোগে পাঠানো ব্যালট এবং আগাম ভোটের মাধ্যমে ইতিমধ্যে বিপুলসংখ্যক নিবন্ধিত ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এবারের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনেই ভোট হচ্ছে। পাশাপাশি উচ্চকক্ষ সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টি আসন এবং ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনের ফল নির্ধারিত হবে।
বিজ্ঞাপন
বর্তমানে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মধ্যবর্তী নির্বাচনের ফলের ওপর নির্ভর করবে ট্রাম্প প্রশাসনের পরবর্তী দুই বছরের নীতি বাস্তবায়ন ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা।
এ কারণে ডেমোক্রেটিক ও রিপাবলিকান—উভয় দলের কাছেই নির্বাচনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রগুলোতে আনুষ্ঠানিকভাবে ভোট গণনা শুরু হবে।
সূত্র: বিবিসি, এএফপি








