ওমান উপকূলে ভারতীয় কার্গো জাহাজে ভয়াবহ হামলা, নাবিক নিহত

ওমানের উপকূলের কাছে ভারতের পতাকাবাহী একটি কার্গো জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাতে এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) নয়াদিল্লির এক বিবৃতিতে এ হামলার তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, ‘এমএসভি আল জুসুফি’ নামের জাহাজটিতে ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ওমানের উপকূলরক্ষী বাহিনী ক্ষতিগ্রস্ত জাহাজটি থেকে ১৩ জন নাবিককে নিরাপদে উদ্ধার করেছে। তবে গুজরাটের বাসিন্দা ও জাহাজটির নাবিক গন্ধার নাহিম আজিজ গুরুতর আহত হয়ে মারা গেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে মার্চেন্ট শিপিং খাতে সবচেয়ে বেশি নাবিক সরবরাহকারী দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, দেশটিতে সক্রিয় নাবিকের সংখ্যা ৩ লাখ ২০ হাজারের বেশি।
বিজ্ঞাপন
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে হরমুজ প্রণালি অঞ্চলে বাণিজ্যিক জাহাজে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বেশ কয়েকজন ভারতীয় নাবিকের প্রাণহানি হয়েছে।
বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় বারবার নিন্দা জানিয়ে আসছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক সমুদ্রসীমায় নিরাপদ ও অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করারও দাবি জানিয়েছে দেশটি।
সূত্র: এনডিটিভি








