Logo

ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর সঙ্গে কোন জোট হবে না: আইজেনকট

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ নভেম্বর, ২০২৬, ১৫:৩০
ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর সঙ্গে কোন জোট হবে না: আইজেনকট
ছবি: সংগৃহীত

সরকার গঠনের সম্ভাব্য নেতা হিসেবে সামনে আনা হয়েছে গাদি আইজেনকটের নাম। তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যোগ না দেওয়ার বিষয়ে নিজের অবস্থানে অনড় রয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক সমীকরণ জটিল হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে বিরোধী দলগুলোর পক্ষ থেকে পরবর্তী

এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুরোধ করলেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন এই বিরোধী নেতা।

সোমবার (২ নভেম্বর) ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান (কেএএন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, সম্প্রতি এক রুদ্ধদ্বার বৈঠকে নিজের অবস্থান স্পষ্ট করেছেন আইজেনকট।

বিজ্ঞাপন

বৈঠকে তিনি বলেছেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারে যোগ দেবেন না। তবে ট্রাম্প তাঁকে আমন্ত্রণ জানালে মার্কিন প্রেসিডেন্টের প্রতি সম্মান জানিয়ে সেই বৈঠকে উপস্থিত হবেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সেখানে তিনি স্পষ্ট করে জানিয়ে দেবেন, ইসরায়েলের সরকার গঠন দেশটির অভ্যন্তরীণ বিষয়। এ ক্ষেত্রে অন্য কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেবেন না তিনি।

এর আগে নেতানিয়াহু বিভিন্ন দলের অংশগ্রহণে একটি বৃহৎ জোট সরকার গঠনের বিষয়ে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন। তবে সেই সরকারের নেতৃত্ব তাঁকেই দিতে হবে বলে শর্ত দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

একই সঙ্গে ইসরায়েলের প্রধান দুই আরব দল রা’আম ও জয়েন্ট লিস্টের সমর্থনের ওপর নির্ভর করে সরকার গঠনেও রাজি নন নেতানিয়াহু।

গত সপ্তাহে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে, ইহুদিদের নেতৃত্বাধীন বিরোধী দলগুলো পেয়েছে ৪৮টি আসন। আরব দলগুলোর আসনসংখ্যা ১৯।

ফলে ১২০ সদস্যের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

বিজ্ঞাপন

এ অবস্থায় নাফতালি বেনেটের দল টুগেদার, ইয়ার গোলানের দল ডেমোক্র্যাটস এবং আভিগদর লিবারম্যানের দল ইসরায়েল বেইতেনু পরবর্তী সরকার গঠনের জন্য আইজেনকটের নাম প্রস্তাব করার সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির দুই আরব দলও তাঁকে সমর্থন জানাতে পারে। তাদের সমর্থন পেলে আইজেনকটের পক্ষে থাকা আইনপ্রণেতার সংখ্যা বেড়ে ৬৭ হতে পারে।

তবে সরকার গঠনের ক্ষেত্রে লিবারম্যানের অবস্থান নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আরব দলগুলোকে নিয়ে কিংবা তাদের সমর্থনে গঠিত কোনো সরকারে যোগ দিতে চান না তিনি।

বিজ্ঞাপন

ফলে বিরোধী দলগুলো আইজেনকটকে সমর্থন করলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমঝোতায় পৌঁছানো কঠিন হতে পারে।

এদিকে, মঙ্গলবার বিরোধী দলের নেতাদের নিজেদের অবস্থান সমন্বয় করতে বৈঠকে বসার কথা রয়েছে। এরপর বুধবার থেকে দুই দিন ধরে পার্লামেন্টের বিভিন্ন দলের সঙ্গে আলোচনা শুরু করবেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

এসব আলোচনার পরই দেশটির পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া এগিয়ে যাবে।

বিজ্ঞাপন

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD