ইসরায়েলকে আর সামরিক সহায়তা দেওয়া হবে না: ট্রাম্প

আগামী বছর থেকে ইসরায়েলকে আর বার্ষিক সামরিক অর্থ সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র। এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে তাদের সমঝোতা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ নভেম্বর) ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র এত দিন ইসরায়েলকে বছরে চার বিলিয়ন ডলার করে সামরিক সহায়তা দিয়ে আসছিল। তবে কয়েক মাস আগে নেতানিয়াহুর সঙ্গে চুক্তি করে এই সহায়তা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রাম্প বলেন, “ইসরায়েলকে অর্থ সহায়তা নিয়ে, নেতানিয়াহু এবং আমি একটি চুক্তি করেছিলাম ইসরায়েলকে প্রতি বছর চার বিলিয়ন ডলার করে দেওয়া হবে। কিন্তু কয়েক মাস আগে আমরা চুক্তি করেছি, এই অর্থ সহায়তা বন্ধ করে দেওয়া হবে। আমরা সম্মত হয়েছি এই বছরের শেষ থেকে সহায়তাটি বন্ধ হবে।”
আরও পড়ুন
বিজ্ঞাপন
কেন ইসরায়েলকে দেওয়া সহায়তা বন্ধ করা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “কারণ তাদের এটি আর প্রয়োজন নেই। যদি তাদের প্রয়োজন হতো, আমি তাহলে বলতাম, সহায়তা চলুক।”
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে আসছে। অস্ত্র ও বিভিন্ন যুদ্ধসরঞ্জাম সরবরাহের পাশাপাশি সামরিক খাতে আর্থিক সহায়তাও দিয়ে থাকে ওয়াশিংটন।
ট্রাম্পের ঘোষণার পর এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েল সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নেতানিয়াহুর দপ্তর থেকেও কোনো বক্তব্য দেওয়া হয়নি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তার ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক রয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: ফক্স নিউজ








