বাংলাদেশের শ্রমিক আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত

বাংলাদেশের চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি ও পোশাকশ্রমিকদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত। একই সঙ্গে সীমান্ত অতিক্রমকারী নদীর পানি বণ্টন এবং উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক কূটনৈতিক সফরের বিষয়ে বিদ্যমান কাঠামোর ওপর গুরুত্ব দিচ্ছে দেশটি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।
ঢাকায় সাম্প্রতিক পোশাকশ্রমিকদের বিক্ষোভ নিয়ে প্রশ্নের জবাবে বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক ও গঠনমূলক’ সম্পর্ক বজায় রাখার বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
জয়সওয়াল বলেন, “আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সেখানে বেশ কিছু ঘটনা ঘটেছে এবং আমরা সেসব ঘটনার দিকে নজর রাখছি। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমরা একটি ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে চাই।”
বিজ্ঞাপন
দুই দেশের অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা, বিশেষ করে গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে কথা বলতে গিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, যৌথ নদীগুলোর বিষয়ে আলোচনা নির্ধারিত দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমেই এগিয়ে নেওয়া হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, “আমি আগেও যেমন বলেছি, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি যৌথ নদী কমিশন রয়েছে এবং গঙ্গাসহ সমস্ত সীমান্ত অতিক্রমকারী নদী নিয়ে আলোচনার জন্য এটিই আনুষ্ঠানিক কাঠামো।”
ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্ভাব্য উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া ভারতের আগের আমন্ত্রণের কথা স্মরণ করিয়ে দেন জয়সওয়াল।
বিজ্ঞাপন
তিনি বলেন, “আমরা ইতোমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি এবং এ বিষয়ে নতুন কোনো তথ্য থাকলে আমি আপনাদের পরবর্তীতে জানিয়ে দেব।”
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন মঙ্গলবার টানা চতুর্থ দিনে গড়িয়েছে। এর মধ্যেই শ্রমিকদের আন্দোলন ও দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতের পর্যবেক্ষণের কথা জানালেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
সূত্র: এএনআই








