যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বোটমস। আটলান্টার সাবেক এই মেয়র নির্বাচনে বিলিয়নিয়ার রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে পরাজিত করে এ সাফল্য অর্জন করেন।
বিজ্ঞাপন
জনপ্রিয় বিদায়ী রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হতে নির্বাচনে অংশ নিয়েছিলেন রিক জ্যাকসন। প্রচারে নিজের ব্যক্তিগত তহবিল থেকে ২০ কোটি ডলারেরও বেশি অর্থ ব্যয় করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত বোটমসের কাছে পরাজিত হন এই রিপাবলিকান প্রার্থী।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা বোটমসের জয়ে জর্জিয়ার বিপুলসংখ্যক কৃষ্ণাঙ্গ ভোটারের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগাম ভোট গ্রহণের সময় থেকেই এই ভোটারদের বড় একটি অংশ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনী প্রচারের সময় রিপাবলিকান প্রতিপক্ষের তীব্র সমালোচনার মুখে পড়েন বোটমস। প্রচারে তাঁর মেয়র থাকাকালীন আটলান্টায় অপরাধ বেড়ে যাওয়া এবং শহরের পরিস্থিতির অবনতি নিয়ে প্রশ্ন তোলেন রিপাবলিকানরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে এ ধরনের প্রচারণাকে পুরোনো কৌশল হিসেবে উল্লেখ করেছেন বোটমস। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আটলান্টাকে একটি বড় বাজে জায়গা হিসেবে তুলে ধরার এই কৌশলটি বহু পুরোনো।
বোটমসের বিজয়ের মধ্য দিয়ে জর্জিয়ায় টানা তৃতীয়বারের মতো কোনো কৃষ্ণাঙ্গ নারীকে গভর্নর পদে মনোনয়ন দিল ডেমোক্র্যাটরা। এর আগে ২০১৮ ও ২০২২ সালের নির্বাচনে স্টেসি আব্রামস দলটির প্রার্থী হয়েছিলেন। তবে দুইবারই তিনি রিপাবলিকান প্রার্থী ব্রায়ান কেম্পের কাছে পরাজিত হন।
সংবিধিবদ্ধ মেয়াদের সীমা পূর্ণ হওয়ায় আট বছর দায়িত্ব পালনের পর আগামী জানুয়ারিতে গভর্নরের পদ ছাড়ছেন ব্রায়ান কেম্প।
বিজ্ঞাপন
সূত্র: আল জাজিরা








