ট্রাম্পের প্রার্থীকে হারিয়ে ইতিহাস গড়লেন মুসলিম সিনেটর

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল–সাইদ। রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন তিনি।
বিজ্ঞাপন
বুধবার (৪ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মিসরীয় বংশোদ্ভূত আবদুল আল–সাইদ গত নভেম্বরে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন নিশ্চিত করেন। নির্বাচনী প্রচারের শুরু থেকেই তাকে বিভিন্ন ধরনের রাজনৈতিক আক্রমণ ও ইসলামবিদ্বেষী বক্তব্যের মুখোমুখি হতে হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান দলের শীর্ষস্থানীয় নেতারা তার মুসলিম পরিচয়, ইসরায়েল ইস্যুতে অবস্থান এবং প্রগতিশীল রাজনৈতিক নীতিকে সামনে রেখে প্রচারণা চালান। তাদের দাবি ছিল, এসব অবস্থান সংশ্লিষ্ট সম্প্রদায়ের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিতে পারে।
তবে রিপাবলিকান নেতাদের এমন প্রচারণা মিশিগানের ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারেনি। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সকে হারিয়ে জয় নিশ্চিত করেন আবদুল আল–সাইদ। তার এই বিজয় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।








