আমেরিকানরা তিক্ত হয়ে গেলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জনগণ তাঁর ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলে নিজের বিপুল জনপ্রিয়তার কথা উল্লেখ করে এমন রসিকতাপূর্ণ মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিন ফক্স নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইসরায়েলে আমার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ আমার ওপর তিক্ত হয়ে গেলে আমি ইসরায়েলে চলে যাবেন এবং দেশটির প্রধানমন্ত্রী হবো।’ তবে তাঁর এই বক্তব্যকে রাজনৈতিক ঘোষণার পরিবর্তে রসিকতা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
সাক্ষাৎকারে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দেওয়া সামরিক ও আর্থিক সহায়তার বিষয়টিও উঠে আসে। ট্রাম্প জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর একটি সমঝোতা হয়েছে। এর আওতায় চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে বার্ষিক ৪০০ কোটি ডলারের আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করবে ওয়াশিংটন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ট্রাম্পের ভাষ্য, ইসরায়েলের এখন আর এই অর্থের প্রয়োজন নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ইসরায়েলকে প্রতিবছর ৪০০ কোটি ডলার দেওয়া হয়। তবে কয়েক মাস আগেই নেতানিয়াহুর সঙ্গে এই সহায়তা বন্ধের বিষয়ে সমঝোতা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে নিয়মিত অর্থ দেওয়া বন্ধ হবে। তবে ভবিষ্যতে দেশটির কোনো সহযোগিতার প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র পাশে থাকবে।
উল্লেখ্য, ট্রাম্পের এই সাক্ষাৎকারের দিনই যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়ে রিপাবলিকান পার্টি।








