Logo

হরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নিয়েছে ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৬, ১৬:০৬
হরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নিয়েছে ইরান
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত রয়েছে বলে দাবি করেছে ইরান। একই সঙ্গে গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচলকারী দেশ ও জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে তেহরানের সঙ্গে সমন্বয় করে চলার অবস্থান জানিয়েছে দেশটি।

বিজ্ঞাপন

ইরানের বক্তব্য অনুযায়ী, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রাখতে সেখানে মাইন বা অন্যান্য অস্ত্র স্থাপনের বিষয়টিও তারা নাকচ করছে না। প্রণালিতে নিজেদের নির্ধারিত নিয়ম কার্যকর রাখার ব্যাপারেও কঠোর অবস্থানে রয়েছে তেহরান।

ইরানের দাবি, হরমুজ প্রণালির দুই পাশের উপকূলবর্তী দেশ হিসেবে কেবল ইরান ও ওমানেরই এই জলপথ নিয়ন্ত্রণের অধিকার রয়েছে। তবে তেহরানের এমন অবস্থান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দুই পক্ষের বিরোধ চলমান সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে এর আগে হরমুজ প্রণালিতে একটি জাহাজে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। ইরানের ভাষ্য অনুযায়ী, জাহাজটি ডিজেল চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। প্রণালিতে অন্য একটি ট্যাংকারে জ্বালানি স্থানান্তরের চেষ্টা করার সময় এতে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে।

তেহরানের দাবি, হরমুজ প্রণালিতে তাদের আরোপিত বিধিনিষেধ ও নিয়মকানুন অনুসরণ না করায় ট্যাংকার মালিক এবং সংশ্লিষ্ট দেশগুলোকে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

সূত্র: আল-জাজিরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD