Logo

জর্ডানে গির্জায় হামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৬, ১৫:৫২
জর্ডানে গির্জায় হামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

জর্ডানের দক্ষিণাঞ্চলে একটি গির্জায় বন্দুকধারীদের প্রাণঘাতী হামলার ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেওয়া হয়েছে। গত মাসে ওই হামলায় ৯ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছিলেন।

বিজ্ঞাপন

রবিবার (১৫ নভেম্বর) জর্ডানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রীয় নিরাপত্তা আদালত গির্জায় সন্ত্রাসী হামলা চালানোর দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজন আপন ভাই এবং অন্যজন তাদের আত্মীয়।

গত ২৩ অক্টোবর কারাক গভর্নরেটের হাম্মুদ গ্রামের সেন্ট জর্জ গ্রিক অর্থোডক্স গির্জায় একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের সময় বন্দুকধারীরা হামলা চালায়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। হামলার পর অভিযুক্তরা পালিয়ে গেলেও তিন দিন পর তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আদালত তিনজনকে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা, অস্ত্রসংক্রান্ত অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র এবং একটি সন্ত্রাসী সংগঠনের মতাদর্শ প্রচারের দায়ে দোষী সাব্যস্ত করেন।

এ ছাড়া হামলাকারীদের একজনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের উদ্দেশ্যে অর্থ সরবরাহের অভিযোগও প্রমাণিত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

জর্ডানের কারাক গভর্নরেট এলাকায় দেশটির খ্রিষ্টান সংখ্যালঘু সম্প্রদায়ের উল্লেখযোগ্যসংখ্যক মানুষ বসবাস করেন। দেশটির মোট জনসংখ্যা প্রায় ১ কোটি ১৫ লাখ। এর মধ্যে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের সংখ্যা প্রায় ৩ লাখ।

হামলার পর জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ঘোষণা দেন তিনি।

এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে দেশের নিরাপত্তাব্যবস্থা এবং সংশ্লিষ্ট বাহিনীর প্রস্তুতি পর্যালোচনার নির্দেশ দেন বাদশাহ।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD