ইরানে ভয়াবহ বাস দুর্ঘটনায় গ্যাস পরিশোধনাগারের ১২ কর্মী নিহত

ইরানের পূর্বাঞ্চলে কর্মীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। নিহত ও আহত সবাই একটি গ্যাস পরিশোধনাগারের কর্মী বলে জানা গেছে।
বিজ্ঞাপন
রবিবার (১৫ নভেম্বর) ইরাক সীমান্তসংলগ্ন আব্দানান ও দেহলোরান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। তবে বাসটি কী কারণে উল্টে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় এক কর্মকর্তা ইরনাকে বলেন, “গ্যাস পরিশোধনাগারের কর্মীদের বহনকারী বাস উল্টে যাওয়ার পর, দুর্ভাগ্যজনকভাবে ১২ জন নিহত হয়েছেন এবং ১৬ জন আহত হয়েছেন।”
বিজ্ঞাপন
ওই কর্মকর্তা আরও জানান, আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, ইরানে সড়ক দুর্ঘটনার অন্যতম বড় কারণ হিসেবে দুর্বল সড়ক অবকাঠামো ও নিরাপত্তাব্যবস্থার সীমাবদ্ধতার বিষয়টি আলোচনায় রয়েছে। প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের মার্চ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত এক বছরে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
সূত্র: ইরনা








