Logo

দোকানে পেট্রলবোমা হামলা পর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৩০
দোকানে পেট্রলবোমা হামলা পর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

রাজশাহীতে এক মুদিদোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর আগে তার দোকানে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আবদুল বারীউল ইসলাম (৪০) পেশায় মুদিদোকানি। তিনি ওই এলাকার বদরুল সরকারের ছেলে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।

পুলিশ ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার সন্ধ্যায় চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড়ে এসে মাদক সেবন করে। পরে তারা টাকা ভাঙানোর জন্য আবদুল বারীর দোকানে যায়। বারী টাকা ভাঙিয়ে দিতে অপারগতা জানালে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতিও হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর জের ধরে রাত পৌনে ২টার দিকে দেশীয় অস্ত্র ও পেট্রলবোমা নিয়ে ৫০ থেকে ৫৫ জনের একটি দল আবদুল বারীর দোকানে হামলা চালায় বলে অভিযোগ। প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়।

দোকানে আগুন জ্বলতে দেখে আবদুল বারী ও তার পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে আসেন। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে বারীকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পাওয়ার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে রবিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

রেলওয়ে কর্তৃপক্ষ কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিপক্ষ? সমাধানে কী ভাবছে প্রশাসন

তিনি আরও বলেন, নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD