Logo

উত্তরায় নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ফের মিছিল, আটক ১

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট, ২০২৬, ১৬:০৩
উত্তরায় নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ফের মিছিল, আটক ১
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ আবারও মিছিল করেছে। এ ঘটনায় মিছিল থেকে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে গাজীপুর-ঢাকা মহাসড়কের উত্তরার জসিম উদ্দিন এলাকায় মিছিলটি বের করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের ব্যানারে মিছিলটি আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের ধাওয়া করে। এ সময় পোস্টার ও ব্যানারসহ একজনকে আটক করা হয়।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, মিছিলকারীদের ধাওয়া করে পোস্টার-ব্যানারসহ একজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এর তিন দিন পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, শীর্ষ নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যদের অনেকে গ্রেপ্তার হন। দলটির জোটসঙ্গী কয়েকটি দলের নেতার বিরুদ্ধেও গ্রেপ্তার অভিযান চালানো হয়।

আওয়ামী লীগের অধিকাংশ জ্যেষ্ঠ নেতা বর্তমানে আত্মগোপনে রয়েছেন। ফলে দলটির নিয়মিত রাজনৈতিক কার্যক্রমও দৃশ্যমান নয়। আন্দোলন দমনে ব্যাপক প্রাণহানির ঘটনায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার চলছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে।

তবে নিষেধাজ্ঞার মধ্যেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের খবর পাওয়া যাচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD