Logo

রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট, ২০২৬, ১৫:০৭
রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা
ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠক এবং পরবর্তী বিভিন্ন ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা মন্তব্য তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

বিজ্ঞাপন

নিজের ফেসবুক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, ১৯ জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর কিছু সমন্বয়ক মজা করে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে ‘হাসিনার আবদুল্লাহ’ নামে ডাকতে শুরু করেন।

তিনি আরও লেখেন, ডিবি হেফাজতে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ থাকার সময় হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে পুকুরপাড়ে জুস খেতে দেখে কিছু পুলিশ সদস্য তাদের নিয়ে নানা মন্তব্য করেছিলেন। তাদের কেউ কেউ দাবি করেছিলেন, গণঅভ্যুত্থানের রক্তের সঙ্গে ‘বেইমানি’ করার কারণেই তারা ডিবি হেফাজতে থেকেও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাশেদ খাঁনের পোস্টে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বিএনপির সাবেক নেত্রী ও স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক’ বলার পর থেকেই কিছু মানুষ রুমিনের মধ্যে শেখ হাসিনার ‘ছায়া’ দেখতে শুরু করেছেন।

তিনি দাবি করেন, চায়ের দোকানে মানুষজনের মধ্যে এমন আলোচনাও হচ্ছে যে রুমিন ফারহানা শেখ হাসিনা ও আওয়ামী লীগের বক্তব্যের সুরে কথা বলছেন এবং সংসদে আওয়ামী লীগ তথা শেখ হাসিনার ‘যোগ্য প্রতিনিধি’ হয়ে উঠেছেন।

তবে এসব মন্তব্যের সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে রাশেদ খাঁন পোস্টের শেষাংশে বলেন, এগুলো ‘দুষ্ট লোকের কথা’—কোনোটিই তার নিজের বক্তব্য নয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD