Logo

বিরোধীদলের ১৮০ দিনের গুজবের মূল্যায়ন প্রয়োজন: রাশেদ খাঁন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট, ২০২৬, ১৩:১০
বিরোধীদলের ১৮০ দিনের গুজবের মূল্যায়ন প্রয়োজন: রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত

বিরোধী দলগুলো সরকারের প্রথম ১৮০ দিনে কী ধরনের গুজব, অপতথ্য ও প্রপাগান্ডা ছড়িয়েছে, তারও মূল্যায়ন প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বিজ্ঞাপন

সোমবার (২৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন অভিযোগ করেন, জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বিএনপি সরকারের ছয় মাসে ৫১২ জন গুম হয়েছেন বলে দাবি করেছেন। তার ভাষ্য অনুযায়ী, এ বক্তব্য দেওয়ার সময় নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি প্রশ্ন তোলেন, এমন দাবির বিষয়ে উপস্থিত নেতাদের কেউ কোনো আপত্তি জানাননি কেন।

রাশেদ খাঁন বলেন, “জামায়াতের নেতারা ঠিক এভাবেই আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা তথ্য প্রচার করেন। কিন্তু জামায়াতের মতো একটি ইসলামিক দলের নেতারা যদি টুপি খুলে মিথ্যা বলে, সেটিও না হয় সহ্য করা যায়! কিন্তু কীভাবে তারা বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে?”

বিজ্ঞাপন

এনসিপির বিরুদ্ধেও একই ধরনের অপতথ্য প্রচারের অভিযোগ তোলেন তিনি। রাশেদ খাঁনের দাবি, জামায়াত নেতৃত্বাধীন জোটে যাওয়ার পর এনসিপির নেতারাও একই ধরনের বক্তব্য দেওয়া শিখেছেন।

তিনি বলেন, “আজকে নাকি তারা সরকারের ১৮০ দিনের ব্যর্থতা সাংবাদিক সম্মেলন করে তুলে ধরবে! এনসিপি নেতাদের বক্তব্যও ঠিক হামিদুর রহমান আজাদের মতোই অপতথ্যে ভরপুর থাকে।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাশেদ খাঁন আরও বলেন, “এ জন্যই মানুষজন বলা শুরু করেছে, আত্মবিশ্বাসের সহিত গুজব, মিথ্যা ও প্রপাগাণ্ডা প্রচারে জামায়াত- এনসিপির ইতোমধ্যে চ্যাম্পিয়ন হয়েছে।”

সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডের মূল্যায়নের পাশাপাশি বিরোধীদের কর্মকাণ্ডও পর্যালোচনা করা উচিত বলে মত দেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, “সরকারি দলের ১৮০ দিনের মূল্যায়ন যেমন দরকার। ঠিক বিরোধীদল ৬ মাসে কী কী গুজব, প্রপাগাণ্ডা ও ঘৃণা ছড়িয়েছে তারও মূল্যায়ন দরকার।”

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD