নাসীরুদ্দীন পাটওয়ারী ছাগল চুরি করেছিলো: রাশেদ খাঁন

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের মেয়ের ছাগল চুরি করেছিল নাসীরুদ্দীন পাটওয়ারী এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মুহাম্মদ রাশেদ খাঁন। তিনি দাবি করেন, বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছিল।
বিজ্ঞাপন
বুধবার (১৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার বক্তব্য ও কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন রাশেদ খাঁন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এনসিপির মুখপাত্র নাসিরউদ্দিন পাটোয়ারী এবং দলটির নেতা সারোয়ার তুষারকে নিয়ে বিভিন্ন অভিযোগ তোলেন।
নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ তুলে রাশেদ খাঁন বলেন, “এনসিপির একজন মুখপাত্র নাসিরউদ্দিন পাটোয়ারী সে তো অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের মেয়ের ছাগল চুরি করেছিল। এটা কি মিথ্যা?”
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও অভিযোগ করেন, ছাত্র ফেডারেশনের রাজনীতির সময়ও নাসিরউদ্দিন পাটোয়ারীকে অপকর্মের অভিযোগে বহিষ্কার করা হয়েছিল। পরে তিনি এবি পার্টির রাজনীতিতে যুক্ত হন এবং বর্তমানে এনসিপিতে রয়েছেন বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন।
এনসিপির ‘নতুন রাজনীতি’র সমালোচনা করে তিনি প্রশ্ন রাখেন, ছাগল চুরির মতো অভিযোগ নতুন রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে কি না। একই সঙ্গে গত ১৮ মাসে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের দাবি জানান তিনি।
রাশেদ খাঁনের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময়ে এনসিপির কয়েকজন নেতা প্রভাব খাটিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে প্রবেশ এবং ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনি দাবি করেন, বর্তমানে বিএনপি সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় ওই ধরনের সুযোগ বন্ধ হয়েছে।
বিজ্ঞাপন

ডিসি নিয়োগ নিয়েও তিনি এনসিপির কয়েকজন নেতার বিরুদ্ধে সমালোচনা করেন। এ প্রসঙ্গে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট অভিযোগগুলোর তদন্তের প্রয়োজনীয়তার কথা বলেন।
বক্তব্যের একপর্যায়ে এনসিপি নেতা সারোয়ার তুষারকে নিয়েও কঠোর মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি দাবি করেন, তুষার সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করলেও তা শেষ করতে পারেননি এবং পরে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন। তবে এসব দাবির স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
নিজের শিক্ষাজীবনের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেছেন এবং এমবিএর চূড়ান্ত পরীক্ষার সময় কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়াকে অগ্রাধিকার দিয়েছিলেন। আন্দোলনের সময় গ্রেপ্তার ও রিমান্ডে নির্যাতনের শিকার হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সারোয়ার তুষারের উদ্দেশে রাশেদ খাঁন বলেন, “আমি সারোয়ার তুষারকে বলব, যদি আপনি পড়াশোনা শেষ করতে চান, মানুষ হতে চান, আমি আপনার পড়াশোনার ব্যবস্থা করব। তবুও এই লাগালাগি না করে পড়াশোনা শেষ করে মানুষ হন।”
এনসিপিতে নারী সদস্যদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, দলের কয়েকজন নেতার আচরণ ও বক্তব্যের কারণে দলটির নারী সদস্যরা নিরাপদ বোধ করছেন না। তিনি দাবি করেন, নারীদের নিয়ে কিছু নেতার বিতর্কিত মন্তব্যের বিষয়েও প্রশ্ন রয়েছে।
বক্তব্যের শেষ দিকে রাশেদ খাঁন রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে বিএনপি সরকারের প্রধানমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্যের জবাব দেওয়ার অধিকার নিয়েও কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, সরকারের প্রধানমন্ত্রীকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে এবং এর পাশাপাশি তার পরিবারকে নিয়েও বক্তব্য দেওয়া হচ্ছে। এ ধরনের বক্তব্যের প্রতিবাদ করা বিএনপির রাজনৈতিক অধিকার বলেও মন্তব্য করেন তিনি।








