Logo

জামায়াত-এনসিপির মবের সুযোগ নিতে পারে আওয়ামী লীগ: রাশেদ খাঁন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ আগস্ট, ২০২৬, ১৯:৫৫
জামায়াত-এনসিপির মবের সুযোগ নিতে পারে আওয়ামী লীগ: রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ তুলে এ ধরনের পরিস্থিতির সুযোগ নিয়ে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার চেষ্টা করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সরকারি বিভিন্ন অনুষ্ঠানে বিদেশি অতিথিদের উপস্থিতিতে মব তৈরি করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। জামায়াত-এনসিপির এমন কর্মকাণ্ডের সুযোগ নিয়ে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার অপচেষ্টা চালাতে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন রাশেদ খাঁন।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময়ও সচিবালয়ে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়নি। অথচ বৃহস্পতিবার ‘সচিবালয় ঘেরাও’ কর্মসূচির নামে সেখানে মব তৈরি করা হয়েছে। তার ভাষ্য, জামায়াত একটি হঠকারী দল এবং সুযোগ পেলে অল্প সময়ের মধ্যেই সচিবালয়ের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে বের করে দেওয়ার চেষ্টা করতে পারে।

বিজ্ঞাপন

রাশেদ খাঁন আরও বলেন, গত ৫ আগস্ট জাতীয় কর্মসূচিতে বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতেও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আরেকটি মব তৈরি করা হয়েছে। বিদেশি কূটনীতিকদের সামনে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

তার দাবি, আওয়ামী লীগ যদি আবার রাজনীতিতে ফিরে আসে, তাহলে জামায়াত ও এনসিপির কর্মকাণ্ডের সুযোগ নিয়েই সেই পথ তৈরি হতে পারে। আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে তাদের পাশাপাশি অন্যদের ওপরও হামলা হতে পারে বলে সতর্ক করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাশেদ খাঁন বলেন, তারা এক সপ্তাহের মধ্যে সরকারের পতন ঘটাতে চায়। একই সঙ্গে জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন তিনি। তার দাবি, জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হওয়ায় দলটি কখনো দেশের ক্ষমতায় যেতে পারবে না। ক্ষমতায় যেতে হলে জামায়াত ও এনসিপিকে দীর্ঘ সময় বিরোধী দলে থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে রাষ্ট্রপতি পদে কে আসছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাশেদ খাঁন বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জানাবেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD