শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত করে ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান এমপিকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপিকে সদস্য সচিব করা হয়েছে।
বিজ্ঞাপন
গত শনিবার (২১ নভেম্বর) শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সভায় সর্বসম্মতিক্রমে আগের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ৫১ সদস্যের কমিটির তালিকা প্রকাশ করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, শনিবারের সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান। সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা অংশ নেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আনোয়ার হোসাইন, জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল-নোমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শ্রমিকবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার।
বিজ্ঞাপন
এ ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন হুমায়ুন কবির খান, ফিরোজ উজ-জামান মামুন মোল্লা, সালাউদ্দিন সরকার, ফারাজী মতিউর রহমান, রফিকুল ইসলাম (রেল), রহিম বক্স দুদু, মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী আলী খান, নুরুল ইসলাম খান নাসিম, মোস্তাফিজুর করিম মজুমদার, আবুল খায়ের খাজা, আবু সাঈদ, এম জি ফারুক, আব্দুস সামাদ, মিঞা মো. মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, মো. জাকির হোসেন, স ম জামাল উদ্দিন, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল গফুর, রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কোহিনূর মাহমুদ, আসাদুজ্জামান বাবুল, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল-মামুন, হামিদা খাতুন, মফিদুল ইসলাম মোহন, সুমন ভূঁইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, এম আর মঞ্জু, মো. মজিবুর রহমান, নাছরিন আক্তার ডিনা, মো. ফয়েজ আহম্মদ খান, কাজী আমিরুল ইসলাম ফকু, খন্দকার জুলফিকার মতিন, জাকারিয়া প্রধান (খোকন), এ কে এম মনিরুল হক, মো. মমতাজ উদ্দিন, আজিজুল আলম খান, মো. আলাউদ্দিন, সোহরাব হোসেন লাইজু এবং জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।
দলীয় সূত্রের দাবি, নতুন এই আহ্বায়ক কমিটি শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে নেতৃত্ব দেবে।








