Logo

নতুন দায়িত্ব পেলেন যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৬, ১৯:৪২
নতুন দায়িত্ব পেলেন যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ
ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল মিরাজকে নতুন সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা জেলার সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণের জন্য তাকে দায়িত্ব দিয়েছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বিজ্ঞাপন

আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঘোষিত সাংগঠনিক কর্মসূচি ও কার্যক্রম তদারকির লক্ষ্যে জেলা ও মহানগর পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের তালিকা প্রকাশ করেছে সংগঠনটি।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ঢাকা জেলার সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণের দায়িত্ব পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি শরীফ উদ্দিন জুয়েল এবং কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল মিরাজ।

নতুন দায়িত্বের মাধ্যমে ঢাকা জেলায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণ, কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং দলীয় কার্যক্রমে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন তারা।

বিজ্ঞাপন

এদিকে, সাজ্জাদুল মিরাজের নতুন দায়িত্ব পাওয়াকে কেন্দ্র করে সংশ্লিষ্ট নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তাদের প্রত্যাশা, এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে ঢাকা জেলায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD