Logo

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেই আ. লীগের রাজনীতি শেষ হয়ে গেছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই, ২০২৬, ১২:৪৭
শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেই আ. লীগের রাজনীতি শেষ হয়ে গেছে
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরেই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কার্যত শেষ হয়ে গেছে। তার দাবি, দলটি আর দেশের মূলধারার রাজনীতিতে আগের অবস্থানে ফিরতে পারবে না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁনের ভাষ্য, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে শেখ হাসিনার দেশত্যাগ দেশের রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন এনেছে।

তিনি বলেন, যদি শেখ হাসিনা দেশ না ছাড়তেন, তাহলে রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হতে পারত। তবে বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থানের সম্ভাবনা তিনি দেখছেন না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় তিনি আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরে বলেন, দলটির রাজনৈতিক অবস্থান এখন কার্যত বিলীন হয়ে গেছে এবং দেশের রাজনীতিতে তাদের ফিরে আসার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রাশেদ খাঁন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডেরও সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, নতুন রাজনৈতিক ধারার কথা বললেও এনসিপি বাস্তবে গঠনমূলক রাজনীতির পরিবর্তে ভিন্ন ধরনের রাজনৈতিক কৌশল অনুসরণ করছে।

তিনি আরও দাবি করেন, এনসিপির রাজনৈতিক সিদ্ধান্ত ও কর্মকৌশলের ওপর জামায়াতের প্রভাব রয়েছে। একই সঙ্গে দলটির নেতাদের আরও দায়িত্বশীল ও ইতিবাচক রাজনৈতিক চর্চায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, বর্তমান প্রধানমন্ত্রী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি দলীয় নেতা-কর্মীদের শুরু থেকেই প্রতিশোধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে আসছেন। অতীতে নিজের ওপর হামলা ও শারীরিক ক্ষতির ঘটনা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগত অভিজ্ঞতা সত্ত্বেও প্রতিশোধ নয়, বরং জাতীয় ঐক্য ও পুনর্গঠনের রাজনীতিকেই গুরুত্ব দিচ্ছেন।

রাশেদ খাঁন অভিযোগ করেন, এনসিপির কয়েকজন নেতা প্রকাশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে অশালীন মন্তব্য করছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির সময় স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রীদের বিরুদ্ধেও আপত্তিকর বক্তব্য দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তার মতে, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের এলাকায় গিয়ে তাদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করলে স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হওয়াই স্বাভাবিক। তিনি বলেন, সিলেট ও হবিগঞ্জে সাম্প্রতিক ঘটনাগুলো সেই জনঅসন্তোষেরই প্রতিফলন।

বিজ্ঞাপন

গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, আন্দোলনে ভূমিকা রাখার পরিচয় ব্যবহার করে কেউ আইনের ঊর্ধ্বে থাকতে পারে না। তিনি জোর দিয়ে বলেন, দেশে আইনের শাসন বিদ্যমান রয়েছে এবং যে কেউ অপরাধ করলে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা গণতান্ত্রিক ও শালীন উপায়ে প্রকাশ করা উচিত। দেশের রাজনৈতিক পরিবেশকে স্থিতিশীল রাখতে সব দল ও রাজনৈতিক কর্মীদের দায়িত্বশীল আচরণ এবং আইন মেনে চলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD