Logo

বিএনপির শোভাযাত্রায় কামানের ওপর দাঁড়িয়ে জিয়াউর রহমানের সাজে যুবক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর, ২০২৬, ১৮:৫৫
বিএনপির শোভাযাত্রায় কামানের ওপর দাঁড়িয়ে জিয়াউর রহমানের সাজে যুবক
ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় ব্যতিক্রমী সাজসজ্জা ও উপস্থিতি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন এক যুবক। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদলে পোশাক পরে কামানের প্রতিকৃতির ওপর দাঁড়িয়ে শোভাযাত্রায় অংশ নেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (৭ নভেম্বর) রাজধানীতে বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত শোভাযাত্রায় এমন দৃশ্য দেখা যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শোভাযাত্রায় সবুজ রঙে সাজানো সামরিক ট্যাংকের আদলে তৈরি একটি গাড়ি সবার দৃষ্টি আকর্ষণ করে। গাড়িটির ওপর স্থাপন করা হয়েছিল কামানের প্রতিকৃতি। সেই কামানের ওপর দাঁড়িয়ে খাকি রঙের পোশাক ও কালো সানগ্লাস পরা এক যুবককে এক হাত উঁচিয়ে অভিবাদন জানাতে দেখা যায়। তার সাজপোশাকে ফুটে ওঠে জিয়াউর রহমানের সামরিক অবয়ব।

গাড়িটির সাজসজ্জায় ব্যবহার করা হয় বিএনপির দলীয় প্রতীক, বিভিন্ন ব্যানার এবং জিয়াউর রহমানের ছবি। সবুজ ও লাল রঙের পাশাপাশি গাড়ির বিভিন্ন অংশে শোভা পায় দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতির একাধিক ছবি।

বিজ্ঞাপন

এ সময় গাড়িটির আশপাশে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীকে বিভিন্ন রঙের টি-শার্ট পরে শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায়। অনেকের পোশাকে ছিল জিয়াউর রহমানের ছবি ও দলীয় স্লোগান। কারও মাথায় লাল টুপি, আবার কারও হাতে ছিল ব্যানার ও ফেস্টুন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শোভাযাত্রাজুড়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস, স্লোগান এবং ব্যতিক্রমী সাজসজ্জা পথচারী ও আশপাশের মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই শোভাযাত্রা শনিবার বিকেলে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়। রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বিকেল পৌনে ৫টার দিকে শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD