নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের ঢল, শোভাযাত্রায় হাতি-ঘোড়ার গাড়ি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রাকে ঘিরে রাজধানীর নয়াপল্টনে জড়ো হয়েছেন বিপুলসংখ্যক নেতাকর্মী। রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও দেশের নানা জেলা থেকে দলীয় কর্মী-সমর্থকেরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। এতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
বিজ্ঞাপন
শনিবার (৭ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এমন চিত্র দেখা যায়। সকাল থেকেই বিভিন্ন জেলা ও মহানগর থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে সমবেত হতে থাকেন। কারও হাতে দলীয় পতাকা, আবার কারও হাতে ব্যানার ও ফেস্টুন। বিএনপির পাশাপাশি শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও নিজ নিজ ব্যানার নিয়ে শোভাযাত্রায় যোগ দেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। একপর্যায়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক ছাড়িয়ে আশপাশের এলাকাতেও নেতাকর্মীদের ভিড় ছড়িয়ে পড়ে। দলীয় স্লোগান, ব্যানার ও ফেস্টুনে পুরো পল্টন এলাকায় তৈরি হয় উৎসবমুখর আবহ।
এবারের শোভাযাত্রায় নজর কেড়েছে ব্যতিক্রমী কিছু আয়োজন। পাঁচটি ঘোড়ার গাড়ি ও একটি হাতিসহ বিশাল মিছিল নিয়ে অংশ নেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন। ঘোড়ার গাড়ি ও হাতির উপস্থিতি পথচারী এবং উৎসুক মানুষের দৃষ্টি আকর্ষণ করে। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির মধ্যে এই আয়োজন শোভাযাত্রায় যোগ করেছে বাড়তি আকর্ষণ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
শোভাযাত্রা শুরুর আগে নয়াপল্টনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। এরপর বিকেল ৩টায় তাঁর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে কাকরাইল মোড়, হেয়ার রোড, মিন্টো রোড, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, বাংলামোটর ও ফার্মগেট অতিক্রম করবে। পরে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে কর্মসূচিটি শেষ হওয়ার কথা রয়েছে।








