সাপাহার বিএনপিতে নতুন সমীকরণ, স্বপদে ফিরলেন আব্দুল্লাহ আনছারী

নওগাঁর সাপাহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আনছারীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে পূর্বের পদে পুনর্বহাল করেছে জেলা বিএনপি। দলীয় এই সিদ্ধান্তে স্থানীয় নেতাকর্মী ও তাঁর অনুসারীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
গত ৬ নভেম্বর ২০২৬ তারিখে নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. মামুনুর রহমান রিপনের স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও পদে পুনর্বহালের বিষয়টি জানানো হয়।
জেলা বিএনপির ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী মো. আব্দুল্লাহ আনছারীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির সিদ্ধান্তক্রমে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে পূর্বের সাংগঠনিক সম্পাদক পদে বহাল করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চিঠিতে আশা প্রকাশ করা হয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক ঐক্য বজায় রেখে আব্দুল্লাহ আনছারী তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।
এ সিদ্ধান্তের অনুলিপি বিএনপির কেন্দ্রীয় দপ্তর, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হয়েছে।
এদিকে, আব্দুল্লাহ আনছারীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহাল করায় নওগাঁ জেলা বিএনপির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁর সমর্থকরা। তাঁরা এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে আগামী দিনে দলীয় কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।








