Logo

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মাদ্রাসাছাত্র নিহত

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
৭ নভেম্বর, ২০২৬, ১২:৩৯
লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মাদ্রাসাছাত্র নিহত
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারীতে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় অটোরিকশার আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার বাসিন্দা জাহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে একটি ট্রাক বুড়িমারীর দিকে যাচ্ছিল। পথে খাতাপাড়া মাজার এলাকায় ট্রাকটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী মাদ্রাসাছাত্র হাবিবুর রহমান গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ দুর্ঘটনায় অটোরিকশার আরও চার যাত্রী গুরুতর আহত হন। আহতরা হলেন মনিকা (১৬), মনোরঞ্জন (৯০), বুলু মিয়া (২৬) ও প্রিয়াঙ্কা রানী (২৮)। তাঁদের মধ্যে মনিকা, মনোরঞ্জন ও বুলু মিয়া লালমনিরহাট সদর উপজেলার বাসিন্দা এবং প্রিয়াঙ্কা রানী আদিতমারী উপজেলার বাসিন্দা।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD