আরব উপসাগরে ট্যাংকারে মিসাইল হামলায় নাবিক নিহত

আরব উপসাগরে তেল পণ্যবাহী একটি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় এক নাবিক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবারের এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে জাহাজটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান।
বিজ্ঞাপন
এমটি ভেলোস নামের ট্যাংকারটি বাহরাইনের উদ্দেশে যাওয়ার সময় হামলার শিকার হয়। জাহাজটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভেলোস ট্যাংকার্স এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, “আমরা অত্যন্ত দুঃখের সাথে আমাদের এক নাবিকের মৃত্যুর তথ্য জানাচ্ছি। তিনি হামলার পর গুরুতর আহত হন। প্রথমে তিনি নিখোঁজ ছিলেন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।”
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হামলায় ওই নাবিক ছাড়া জাহাজের অন্য কোনো ক্রু আহত হননি। ক্ষেপণাস্ত্র আঘাতের পর ট্যাংকারে আগুন ধরে গেলেও ক্রুরা তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় পরিবেশেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
হামলার পর ট্যাংকারটি বাহরাইনের খলিফা বিন সালমান বন্দরে নোঙর করে। কারা এ হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজের বাইরের কাঠামো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটিও পরীক্ষা করা হবে।
সাম্প্রতিক সময়ে আরব ও পারস্য উপসাগর দিয়ে চলাচলকারী বিভিন্ন জাহাজে হামলার ঘটনা ঘটছে। এসব হামলার জন্য ইরানকে দায়ী করা হলেও এমটি ভেলোসে হামলার পেছনে ইরানি সেনাদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন
সূত্র: রয়টার্স








