Logo

সৌদি আরবের বিমান হামলায় ইয়েমেনে সাতজন নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ নভেম্বর, ২০২৬, ২১:৫৪
সৌদি আরবের বিমান হামলায় ইয়েমেনে সাতজন নিহত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিমান হামলায় ইয়েমেনে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

হুথি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, বৃহস্পতিবার সৌদি বাহিনীর চালানো বিমান হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। তবে এ বিষয়ে সৌদি আরবের তথ্য মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি জানিয়েছেন, সৌদি বিমানবাহিনী প্রথমে ইয়েমেনের সা’দা অঞ্চলের একটি খামারে হামলা চালায়। পরে ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা পৌঁছালে সেখানে দ্বিতীয় দফায় বিমান হামলা চালানো হয়।

অন্যদিকে, এর আগে মদিনা অঞ্চল লক্ষ্য করে হুথিরা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করে সৌদি আরব। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের ভাষ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই আকাশে ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানান। তবে ক্ষেপণাস্ত্রটির নির্দিষ্ট লক্ষ্যবস্তু কোথায় ছিল, সেটি ধ্বংস করার সময় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সামরিক জোট।

এদিকে সৌদি জোটের এই দাবির বিষয়ে হুথি বিদ্রোহীদের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুথি বিদ্রোহীদের সংঘাত সাম্প্রতিক সময়ে আরও তীব্র হয়েছে। এরই মধ্যে বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুথিরা।

বিজ্ঞাপন

সূত্র: এপি, এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD