রিয়াদের আকাশে হুথিদের ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদ অঞ্চল লক্ষ্য করে ছোড়া হুথি গোষ্ঠীর একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত ও ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন জোটের মুখপাত্র।
বিজ্ঞাপন
বিবৃতিতে জোট জানায়, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়ার পর এ নিয়ে আরও বিস্তারিত জানানো হবে।
এর আগে গত শুক্রবার (৩০ অক্টোবর) দক্ষিণ সৌদি আরবের দিকে ছোড়া হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রিয়াদ অঞ্চলে পাঠানো একটি ড্রোন ধ্বংসের ঘোষণা দিয়েছিল জোটটি।
পৃথক বিবৃতিতে জোটের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই ধ্বংস করে। একই সঙ্গে রিয়াদ অঞ্চলে একটি ড্রোন প্রতিহত করার কথাও জানানো হয়। তবে ড্রোনটির উৎপত্তিস্থল সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে হুথিদের ধারাবাহিক হামলার খবরের মধ্যেই নতুন করে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘোষণা এল। শুক্রবার সকালে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি পশ্চিম সৌদি আরবের দিকে নিক্ষেপ করা হুথিদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের তথ্য জানিয়েছিলেন।
এর আগের দিন বৃহস্পতিবার রিয়াদ অভিমুখে ছোড়া হুথিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও জানায় সৌদি নেতৃত্বাধীন জোট।
বিজ্ঞাপন
সাম্প্রতিক সময়ে সৌদি আরবের তেল স্থাপনা, বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে একাধিক হামলার দায় স্বীকার করেছে হুথি গোষ্ঠী। এতে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ইয়েমেনের রাজধানী সানা নিয়ন্ত্রণ করছে হুথিরা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সহায়তা দিতে ২০১৫ সালের মার্চে দেশটির সংঘাতে সামরিকভাবে হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন জোট।
সূত্র: আল জাজিরা ও আনাদোলু এজেন্সি








