সাটুরিয়ায় সিগারেটের শ্রমিকবাহী বাসে অগ্নিকাণ্ড, ক্ষতি দুই লাখ টাকা

মানিকগঞ্জের সাটুরিয়ায় সিগারেটের আগুন থেকে শ্রমিক পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির বিভিন্ন অংশ পুড়ে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না ফকিরবাড়ি এলাকায় সাটুরিয়া-গোলড়া পাকা সড়কে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের শিকার বাসটি পল্লী সেবা পরিবহনের। ঢাকা মেট্রো-ব-১৪-১৬৫১ নম্বরের বাসটি তারাসীমা অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকদের যাতায়াতের কাজে ব্যবহৃত হতো।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, সিগারেটের আগুন থেকে বাসটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সাটুরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
বিজ্ঞাপন
প্রাথমিক হিসাবে বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।








