সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গত রাতে পরিচালিত এ অভিযানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দুই নেতাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হক বাবু (৪৮), পিতা মৃত আব্দুল গনি এবং ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেন (৫৫), পিতা মৃত রইচ উদ্দিন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল বের করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।








