Logo

বিপ্লব ও সংহতি দিবসে জয়রামপুর বিদ্যালয়ে আলোচনা ও রচনা প্রতিযোগিতা

profile picture
উপজেলা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা
৭ নভেম্বর, ২০২৬, ১৫:৩৩
বিপ্লব ও সংহতি দিবসে জয়রামপুর বিদ্যালয়ে আলোচনা ও রচনা প্রতিযোগিতা
ছবি: প্রতিনিধি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গার জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের অংশ হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, রাজনৈতিক কর্মকাণ্ড, দেশপ্রেম ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওলি ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিস আক্তার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও সাংবাদিকরা। এ ছাড়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আলিম মাস্টার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শৈশব, কৈশোর, কর্মময় জীবন, দেশপ্রেম ও স্বাধীনতাযুদ্ধে তাঁর অবদান নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তাঁর আদর্শ ও জীবনদর্শনের বিভিন্ন দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা, শৃঙ্খলাবোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের শিক্ষামূলক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের শেষ পর্বে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD