‘২০২৬ সালের যারা ভিক্ষা দেননি, দ্রুত পরিশোধ করুন’, মাইকিং ভিক্ষুকের!

ভিক্ষা বকেয়া পরিশোধ করুন, অন্যথায় ফকির থেকে বিচ্ছিন্ন করা হবে এমন ব্যতিক্রমী ঘোষণা দিয়ে মাইকিং করে ভিক্ষা করছেন এক দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক। তার এই অভিনব পদ্ধতি এখন গাজীপুর মহানগরীর পূবাইল বাজারে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৭ নভেম্বর) সকালে পূবাইল বাজারে দেখা যায়, দুই চোখে দৃষ্টিশক্তিহীন মোশাররফ হোসেন হাওলাদার নামে এক ব্যক্তি এক হাতে লাঠি ও অন্য হাতে একটি শব্দবর্ধক মাইক নিয়ে বাজারের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভিক্ষা করছেন।
মাইকিংয়ে তিনি ব্যবসায়ী ও পথচারীদের উদ্দেশ্যে বলেন, এতদ্বারা পূবাইল বাজারের ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের যারা ভিক্ষা বকেয়া রেখেছেন, তারা দ্রুত পরিশোধ করুন। অতি সত্ত্বর বিল পরিশোধ না করলে সকলকে ফকির থেকে বিচ্ছিন্ন করা হবে। মানুষ মারা গেলেও ফকির-মিসকিন পাওয়া যাবে না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এছাড়াও তিনি ঘোষণা দেন, “আজকের ভিক্ষা গ্রহণের শেষ সময় দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত। এরপর আর ভিক্ষা গ্রহণযোগ্য হবে না। বর্তমানে সর্বনিম্ন ভিক্ষার পরিমাণ ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
তার এমন রসিকতাপূর্ণ ও ব্যতিক্রমী ঘোষণায় বাজারজুড়ে সৃষ্টি হয় হাস্যরসের পরিবেশ। অনেকেই থেমে তার কথা শোনেন, কেউ কেউ ছবি ও ভিডিও ধারণ করেন। বেশ কয়েকজন ব্যবসায়ী ও পথচারী তাকে ভিক্ষাও দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোশাররফ হোসেন শুধু মাইকিং করেই মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন না, তিনি টাকা হাতে নিয়েই স্পর্শ ও গন্ধের মাধ্যমে নোটের মূল্যও শনাক্ত করতে পারেন বলে দাবি করেন।
বিজ্ঞাপন
পূবাইল বাজারের এক ব্যবসায়ী বলেন,ভিক্ষুক অনেক দেখেছি, কিন্তু এভাবে মাইকিং করে ভিক্ষা চাইতে আগে দেখিনি। তার কথাগুলো মজার হওয়ায় মানুষ আগ্রহ নিয়ে শুনছে।”
আরেক পথচারী বলেন, “তার ঘোষণাগুলো শুনে প্রথমে মনে হয়েছিল কোনো প্রতিষ্ঠানের প্রচারণা চলছে। পরে বুঝলাম তিনি ভিক্ষা করছেন। বিষয়টি ব্যতিক্রমী ও কৌতূহল উদ্দীপক।
স্থানীয়দের মতে, জীবিকার প্রয়োজনে অভিনব কৌশল অবলম্বন করে ভিক্ষা সংগ্রহের এই ঘটনা পূবাইল বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী মোশাররফ হোসেনের ব্যতিক্রমী উপস্থাপনা ইতোমধ্যে অনেকের নজর কেড়েছে।
বিজ্ঞাপন








