Logo

বরগুনায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক অসহায় রোগী

profile picture
জেলা প্রতিনিধি
বরগুনা
৭ নভেম্বর, ২০২৬, ১২:২১
বরগুনায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক অসহায় রোগী
ছবি: সংগৃহীত

বরগুনায় দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ‘মায়ের দোয়া ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা অ্যাডভোকেট মুরাদ খানের সৌজন্যে এ মানবিক উদ্যোগের আয়োজন করা হয়। দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

বিজ্ঞাপন

শনিবার (৭ নভেম্বর) সকালে বরগুনার চরকলোনি হামিদিয়া প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত পরিচালক ডা. হুমান শাহীন খান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা অ্যাডভোকেট মুরাদ খান, রক্তনালী ও সার্জারি বিশেষজ্ঞ ডা. এ কে এম চৌধুরী (অপূর্ব), গাইনি রোগ বিশেষজ্ঞ ডা. মোসা. সাবিরা সুলতানা, সাংবাদিক মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আয়োজক সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এই ক্যাম্পে বরগুনার বিভিন্ন এলাকা থেকে আসা হতদরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান আগত রোগীরা।

চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী জানান, আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘদিন ধরে তাঁরা চোখের সমস্যাসহ বিভিন্ন রোগের চিকিৎসা করাতে পারছিলেন না। বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় তাঁদের দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা লাঘব হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করে। পাশাপাশি সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD