Logo

জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত

profile picture
জেলা প্রতিনিধি
জামালপুর
৭ নভেম্বর, ২০২৬, ১২:২৬
জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত
ছবি: সংগৃহীত

জামালপুরে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত তিনজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

বিজ্ঞাপন

শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা ও মোটরসাইকেল জামালপুর শহরের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে চাপা দিলে সেটিতে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD