Logo

বিএনপির শোভাযাত্রা ঘিরে কঠোর নিরাপত্তায় নয়াপল্টন, যান চলাচল বন্ধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর, ২০২৬, ১৪:৫৭
বিএনপির শোভাযাত্রা ঘিরে কঠোর নিরাপত্তায় নয়াপল্টন, যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অংশগ্রহণকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

কর্মসূচির প্রস্তুতির কারণে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিরাপত্তার এমন চিত্র দেখা যায়। সেখানে এসআরবি, পিজিআর, পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), বিভিন্ন নিরাপত্তা সংস্থা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সমাবেশের মঞ্চ ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ডগ স্কোয়াড মোতায়েনের পাশাপাশি সড়কে বসানো হয়েছে ব্যারিকেড। এসব ব্যারিকেডের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

কর্মসূচির সূচি অনুযায়ী, দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হওয়ার কথা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। সমাবেশ শেষে বিকেল ৩টায় তাঁর নেতৃত্বে শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে।

দলীয় পরিকল্পনা অনুযায়ী, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে যাত্রা শুরু করে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে কাকরাইল মোড়, হেয়ার রোড, মিন্টো রোড, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, বাংলামোটর ও ফার্মগেট অতিক্রম করবে। পরে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শোভাযাত্রার বিস্তারিত রুট তুলে ধরেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শোভাযাত্রায় বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণের প্রস্তুতি থাকায় জননিরাপত্তা নিশ্চিত করা এবং যান চলাচল নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD