Logo

খুনি হাসিনা দেশে আয়, দেখব তোরে কে বাঁচায়: সালাহউদ্দিন আম্মার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর, ২০২৬, ১৮:০৪
খুনি হাসিনা দেশে আয়, দেখব তোরে কে বাঁচায়: সালাহউদ্দিন আম্মার
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার চ্যালেঞ্জ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার। ব্যঙ্গাত্মক গানের মাধ্যমে তাঁকে উদ্দেশ করে আম্মার বলেন, ‘খুনি হাসিনা দেশে আয়, দেখব তোরে কে বাঁচায়।’

বিজ্ঞাপন

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের আয়োজনে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির সমাবেশে গান পরিবেশন করে এই চ্যালেঞ্জ জানান তিনি। শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে তাঁর গান ও বক্তব্যের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এর আগে জুমার নামাজের পর নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি জামালখান এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের ও সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে শহীদ ওসমান হাদি হত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন এবং শাপলা, পিলখানা ও জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা। এসব দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সমাবেশের শেষ পর্যায়ে মঞ্চে ওঠেন সালাহউদ্দিন আম্মার। ব্যঙ্গাত্মক গানের সুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে? আমি এহন মিছিল করি টর্চের আলোতে, ও আমি এহন মিছিল করি রাইতের আধারে।’

গানের বিভিন্ন অংশে দেশের রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড এবং অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। এ সময় শিবিরের মারধর, বিভিন্ন দলের কার্যালয়ের পরিস্থিতি এবং গুলিস্তানের সহিংসতার বিষয় নিয়েও ব্যঙ্গ করেন আম্মার।

বিজ্ঞাপন

এ ছাড়া গানের একাংশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে নিয়েও কটাক্ষ করেন তিনি।

গানের শেষ পর্যায়ে শেখ হাসিনাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে আম্মার গেয়ে ওঠেন, ‘খুনি হাসিনা দেশে আয়, দেখবো তোরে কে বাঁচায়, দেখবো তোরে কে বাঁচায়।’

তাঁর এই পরিবেশনার সময় সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। পরে গান ও বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD