Logo

হাদি হত্যার বিচারসহ তিন দাবিতে ১৮ ডিসেম্বর শাহবাগে মহাসমাবেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর, ২০২৬, ১৩:৪২
হাদি হত্যার বিচারসহ তিন দাবিতে ১৮ ডিসেম্বর শাহবাগে মহাসমাবেশ
ছবি: সংগৃহীত

ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবি আদায়ে আগামী ১৮ ডিসেম্বর রাজধানীর শাহবাগে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে এ ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কাটা পাহাড় সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন আব্দুল্লাহ আল জাবের। পরে উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি এবং কর্মসূচির নানা বিষয় তুলে ধরেন।

ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং শাপলা, পিলখানা ও জুলাই গণহত্যার বিচার।

সমাবেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি নিজের শত্রুতার কারণে শহীদ হননি। তার সঙ্গে কারও জমি নিয়ে বিরোধ ছিল না, ব্যক্তিগত কোনো মামলাও ছিল না। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলে শহীদ হয়েছেন। তার হত্যার বিচার করা বাংলাদেশ রাষ্ট্রের ওপর ফরজ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এই বিচারের মাধ্যমে ওসমান হাদি কিছুই পাবেন না, কিন্তু বাংলাদেশ একটি ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করবে। একজন মানুষ বাংলাদেশের নাগরিক হিসেবে তার সঙ্গে হওয়া জুলুমের বিচার পাবেন। আমরা চাই, বাংলাদেশের একজন কৃষক, ভ্যানচালক, রিকশাচালক, শ্রমিক তিনি যে-ই হোন না কেন, তার সঙ্গে ঘটা জুলুমের বিচার তিনি বাংলাদেশের নাগরিক হওয়ার সুবাদে পাবেন। সেখানে কোনো রাজনৈতিক বা সামাজিক প্রভাব মুখ্য বিষয় হবে না।

বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, ভারতে আটক ওসমান হাদির দুই হত্যাকারীকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে আগামী ১৮ ডিসেম্বর শাহবাগে সংগঠনটির উদ্যোগে মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দেন তিনি।

এদিকে কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা মিছিলজুড়ে বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল, ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘ওসমান হাদি, বাংলাদেশের আজাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ এবং ‘গণভোটের গণরায়, মেনে নিতে কিসের ভয়?’।

বিজ্ঞাপন

এ ছাড়া ‘মজিদবাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘খুনি লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ বলেও স্লোগান দেন বিক্ষোভকারীরা।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি গত ৬ অক্টোবর বাংলাবান্ধা থেকে শুরু হয়। দেশের বিভিন্ন এলাকায় কর্মসূচি পালনের পর টেকনাফে গিয়ে এই কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD