Logo

নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী কাঠামো ফিরতে দেওয়া হবে না: জাবের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর, ২০২৬, ২০:৫৮
নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী কাঠামো ফিরতে দেওয়া হবে না: জাবের
ছবি: সংগৃহীত

নতুন বাংলাদেশে কোনো ধরনের ফ্যাসিবাদী কাঠামো প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

দেশে দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, জনগণের ওপর হাত তোলার আগে পুলিশকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, “জনগণ গরিব। জনগণের কথা বলতে লজ্জা পান অথচ জনগণের গায়ে হাত তুলতে ভালো লাগে। আর চোর-চোট্টাদের কিছু বলা যাবে না তাই তো?”

জুলাইয়ের পর নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছিল, তা এখনো পূরণ হয়নি বলে মন্তব্য করেন তিনি। আবদুল্লাহ আল জাবের বলেন, “জুলাইয়ের পর আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলাম, সেই স্বপ্ন কী পূরণ হয়েছে? আমাদের সেই স্বপ্ন পূরণ করতে হবে।”

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আমাদের ভাইয়েরা কী সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকবে? আমার ভ্যাট-ট্যাক্সের টাকায় আমলারা বেগমপাড়ায় বাড়ি বানাবে, আর আমার ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের পক্ষে দেওয়া ভোটকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে—এটা কি আমরা মেনে নেব?”

ভারতের ভূমিকা প্রসঙ্গে আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, ভারত বাংলাদেশকে নিয়ে সব সময় দুটি কার্ড খেলে—সংখ্যালঘু কার্ড ও পাহাড় কার্ড। এবারের পূজায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পেরে নতুন করে পাহাড়ে ষড়যন্ত্র শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “এই পাহাড় আমার। বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের কোনো ইঞ্চির দিকে যদি ভারত তাকায়, তাহলে তার চোখ উপড়ে ফেলা হবে।”

বিজ্ঞাপন

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপস না করার ঘোষণা দিয়ে তিনি বলেন, “আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আজাদির বিষয়ে এ দেশে ভারতের সেবাদাসরা যদি কোনোভাবে ভূমিকা পালন করে, তবে তার উপসংহার টেনে দেওয়া হবে।”

শহীদ ওসমান হাদির রাজনৈতিক দর্শন তুলে ধরে আবদুল্লাহ আল জাবের বলেন, তিনি বাংলাদেশের মানুষের মুক্তি চেয়েছেন। তার বক্তব্যের মধ্য দিয়ে মানুষকে এই বার্তা দেওয়া হয়েছে যে, নামমাত্র স্বাধীনতা অর্জিত হলেও দেশ পরিচালনায় দিল্লির প্রেসক্রিপশন কার্যকর রয়েছে।

তিনি বলেন, “একটি দেশ শুধু মানচিত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, রাষ্ট্রের কাঁটাতারে ঝুলে থাকা ফেলানির লাশটিও তার দেশ। রাজনীতি মানে শুধু টাকা-পয়সা বা ধনসম্পদ নয়; রিকশায় চড়ে গুলি খাওয়ার আশঙ্কা জেনেও মৃত্যুর আগ পর্যন্ত সৎ কথা বলে যাওয়া। আমরা সেই রাজনীতি কায়েম করতে চাই।”

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার বিকেলে জেলার রামগড় ও মাটিরাঙ্গা উপজেলায় পথসভা এবং লিফলেট বিতরণ করেন আবদুল্লাহ আল জাবের।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD