Logo

বিএনপির শোভাযাত্রা শুরু, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর, ২০২৬, ১৬:৩৪
বিএনপির শোভাযাত্রা শুরু, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে শুরু হওয়া এ কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

শোভাযাত্রায় অংশ নিতে বিকেল পৌনে ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন তারেক রহমান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ার পর তাঁর নেতৃত্বে শোভাযাত্রাটি যাত্রা শুরু করে।

শোভাযাত্রাটি প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে কাকরাইল মোড়, হেয়ার রোড, মিন্টো রোড, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টন ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও দেশের নানা জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন।

দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রমিক দল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে পল্টন এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। কারও হাতে ছিল দলীয় পতাকা, কারও হাতে ব্যানার ও ফেস্টুন। স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের সড়ক।

শোভাযাত্রায় ছিল ব্যতিক্রমী আয়োজনও। পাঁচটি ঘোড়ার গাড়ি ও একটি হাতি নিয়ে বিশাল মিছিলসহ কর্মসূচিতে যোগ দেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন। নয়াপল্টনে ঘোড়ার গাড়ি ও হাতির উপস্থিতি পথচারী ও উৎসুক মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD