Logo

বেতনের পাশাপাশি মোবাইল বিলও পাবে গ্রাম পুলিশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর, ২০২৬, ১৪:৩২
বেতনের পাশাপাশি মোবাইল বিলও পাবে গ্রাম পুলিশ
ছবি: সংগৃহীত

গ্রাম পুলিশের মাসিক বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি এখন থেকে প্রতি মাসে মোবাইল ভাতাও পাবেন গ্রাম পুলিশ সদস্যরা।

বিজ্ঞাপন

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী জানান, আজকে থেকে গ্রাম পুলিশের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার টাকা বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। গ্রাম পুলিশের বেতন ৮ হাজার টাকা থেকে ৩ হাজার টাকা বেড়ে হয়েছে ১১ হাজার টাকা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ছাড়া গ্রাম পুলিশের আনুতোষিক ভাতা ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানের ক্ষেত্রে এ ভাতা ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, গ্রাম পুলিশ প্রধানের যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে। একই সঙ্গে প্রত্যেক গ্রাম পুলিশ সদস্যকে প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল ভাতা দেওয়া হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD