Logo

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
বিনোদন ডেস্ক
৭ নভেম্বর, ২০২৬, ১১:৪০
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

শনিবার (৭ নভেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের বিশেষ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৩ হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কুচকাওয়াজ অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতরাও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD