হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) সকালে নিজের নির্বাচনী এলাকা সিলেটের কোম্পানীগঞ্জে সফরকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় তার পূর্বনির্ধারিত সফরসূচি বাতিল করা হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সেখানে হঠাৎ বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করেন তিনি। এ অবস্থায় তাৎক্ষণিকভাবে তার পরবর্তী কর্মসূচি স্থগিত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে যাওয়ার পর মন্ত্রী আরিফুল হক চৌধুরী হঠাৎ বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করেন। এ অবস্থায় তার পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করা হয়। দ্রুত তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, মন্ত্রী ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে আমরা দ্রুত তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। বর্তমানে তিনি মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, শুক্রবার বিকেলে অসুস্থ প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে হাসপাতালে গেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ বিএনপির একটি প্রতিনিধি দল।
সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মন্ত্রীর ঘনিষ্ঠজন ইশতিয়াক সিদ্দিকী জানান, প্রবাসী কল্যাণমন্ত্রীর জন্য দুশ্চিন্তার কিছু নেই। তার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মন্ত্রীর পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করা হবে। মন্ত্রীর অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার নির্ধারিত সফরসূচি বাতিল করা হয়েছে।
বিজ্ঞাপন








