Logo

বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর, ২০২৬, ১৬:৪১
বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক
ছবি: সংগৃহীত

বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শারীরিক অসুস্থতা দেখা দিলে দ্রুত তাকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

শুক্রবার বেলা সোয়া ১টার দিকে সিলেট নগরের আখালিয়া এলাকার ওই হাসপাতালে তাকে ভর্তি করা হয়। মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, শুক্রবার সকালে নিজের নির্বাচনি এলাকা সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার কয়েকটি উন্নয়নমূলক কাজ ও কর্মসূচিতে অংশ নেন আরিফুল হক চৌধুরী। এসব কর্মসূচি চলাকালে দুপুর পৌনে ১২টার দিকে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি।

পরে দ্রুত তাকে সিলেট নগরে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে বর্তমানে তার শারীরিক অবস্থা রয়েছে।

বিজ্ঞাপন

জুরেজ আবদুল্লাহ গুলজার আরও জানান, চিকিৎসকরা মন্ত্রীকে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন। তবে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে হাসপাতালে রেখে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD